ব্যুরো প্রধান:
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জুলাই) রাতে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ২২ বীরের একটি টহল দল অভিযান চালায়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সোমবার (১৪ জুলাই) সকালে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Devoloped By WOOHOSTBD