• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Muntu Rahman / ১৫১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (১৪ জুলাই) নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।”

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্ঠা রাণী বর্মণ ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান।

জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD