• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে নাসিমের মা স্ত্রীর উপর হামলা! লুটপাট গাড়ি ও মিটার ভাংচুর

Muntu Rahman / ৬৬২ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়ন এর সাতবাড়িয়া নিবাসী জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক নাসিমের মা স্ত্রীর উপর হামলা! লুটপাট গাড়ি ও বৈদ্যুতিক মিরার ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নাসিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ নিম্নরূপ –

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ নাসিম হোসেন (২৮), পিতা-মোঃ আজগার আলী, সাং-সাতবাড়ীয়া (বড় মসজিদ সংলগ্ন), ধরমপুর, খানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে আসামী-০১। মোঃ জাহাঙ্গীর ড্রাইভার (৫১), পিতা-মোঃ গেদা কারিগর, ০২। মোঃ রবিন কারিগর (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর ড্রাইভার, ০৩। মোঃ লোকমান কারিগর (৫৩), পিতা-মোঃ পলান কারিগর, ০৪। মোঃ আশিক কারিগর (২৫), পিতা-মোঃ লোকমান কারিগর, সর্ব সাং-সাতবাড়ীয়া (বাজার সংলগ্ন), ধরমপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণ সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন আসামীগনের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে এজাহার দায়ের করছি যে, ০১ ও ০৩ নং আসামীদ্বয়ের সাথে আমার পূর্ব বিরোধ রয়েছে। বিগত সময় হতে আসামীরা ক্ষমতার অপব্যবহার করে আমাকে হয়রানী সহ মারপিট করে হুমকি ও বিভিন্ন প্রকারের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই জেরে, ইং-০৭-০২-২০২৫ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন সাতবাড়ীয়া বড় মসজিদ সংলগ্ন আমার নিজ বাড়িতে আমার না থাকার সুযোগে ০১ ও ০৩ নং আসামীদ্বয়ের যোগসাজসে ও পরিকল্পায় আসামীগনেরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক ও লাঠি-সোঠা প্রভৃতি নিয়ে বেআইনী জনতাবদ্ধে প্রবেশ করে। ০১ ও ০৩ নং আসামীরা আমার বাড়ি ভাংচুর ও লুটপাটের হুকুম দিলে, ০২ নং আসামীর হাতে থাকা হাতুড়ি দিয়ে বাড়িতে রক্ষিত আমার চালিত একটি (TVS APACHE RTR-150 CC) সবুজ রংয়ের মোটরসাইকেল গাড়িটি ব্যাপক ভাংচুর করে। ০৪ নং আসামী সহ অজ্ঞাতানামা ১৪/১৫ জন আসামীগনের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক ও লাঠি-সোঠা প্রভৃতি নিয়ে আমার ঘরের ভেতরে বেআইনী প্রবেশ করে। আসামীগনেরা ঘরের ভেতরে থাকা ফ্রিজ, আলমারি, চেয়ার-টেবিল, শোকেজ, ড্রেসিং টেবিল, খাট সহ অন্যান্য জিনিস পত্রাদী ব্যাপক ভাংচুর করে। ০৪ নং আসামী আলমারির ভেতরে ড্রয়ারে থাকা নগদ ২,৩০,০০০/= (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা ও স্বর্নের ২৪ আনা ওজনের ০২টি গলার চেইন, ০৬ আনা ওজনের হাতের চুরি, ১১ আনা ওজনের হাতের রুলি বালা, ০৩ আনা ওজনের কানের দুল, ০৬ আনা ওজনের হাতের আংটি ০২টি নিয়ে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪,৩৮,০০০/= (চার লক্ষ আটত্রিশ হাজার) টাকা। উল্লেখিত আসামীগনের মারপিটে বাড়িতে থাকা আমার মা মোছাঃ নাছিমা খাতুন ও স্ত্রী মোছাঃ শাম্মি আক্তার দ্বয়কে মেরে বেদনাদায়ক নিলাফোলা জখম করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আসামীগনের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দেখিয়ে খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD