• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী

সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপন 

Muntu Rahman / ২২৩ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

এ জেড ভূঁইয়া(রাজু),সীতাকুণ্ড চট্টগ্রাম।।

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগান কে ধারন করে সারা দেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল ১ নভেম্বর  শুক্রবার  সকাল ১০ টায় দিবসটি উদযাপনে উপলক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য রেলী   বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

রেলী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে   উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
এভিসিবি থ্রী’র উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন’র সাকিবুল হাসান রিফাত, শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ। বক্তব্য রাখেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা,সীতাকুন্ড এফ কমার্স ফোরামের ফরিদা তাসনিম মুক্তা ও তাসনুবা তাবাসসুম প্রমুখ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মী, শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD