• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

কবিতা: ভালবাসার অভাবে

Muntu Rahman / ২৫৬ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

কবি: মহসিন আলম মুহিন

ভালবাসার অভাবে দেউলিয়া-
তনু-মন, চঞ্চলতা, অবয়ব,
হিয়া-সকলই চুপচাপ, নিথর ছায়া।।
কাঠ নেই, গাছ নেই, কোথায়
ঠোঁকর মারবে কাঠ-ঠোঁকরা,
ছাদহীন, কাজহীন, অলস মায়া।।
বিরহে আরাম হারাম, হারায়ে গতি
স্নিগ্ধতার ঘাটতি হাহুতাশ ক্ষণ,
সে এমন করে দিয়ে যায় ক্ষতি।।
ভালবাসার অভাব প্রেমিকের চোখে
রঙধনুর সাত রং মাঝে নীলরঙ হারা
ফটিকজল চেয়ে মরে মহাশোকে।।
গোলাপি ঠোঁটে কালো রঙ পড়া
সাগরে ভাঁটার ছবি-নদীরা মরে,
ভালবাসা বিহনে সে যে পথহারা।।
শুষ্ক মরুভূমি, উত্তাপ ছড়ায় বুকে
গাছেরা ভালবাসাহীন শূণ্যে খাড়া,
পত্র ঝরায়, লুটায়, মাটিতে দুঃখে।।
চুল নাই, তাই নেড়ের ভালবাসা
হায়, দাড়িয়ে দাড়িয়ে বিলাপ করে,
ভালবাসার অভাবে বাড়েই হতাশা।।
কতদিন সূর্যের ভালবাসা ঝাপসা মলিন
মেঘের আড়ালে চলে গেছে আলো,
চাঁদের ভালবাসায় নেই আগের সুদিন।।
সেও নেই, জ্যোৎস্নাকে মনে হয় ধোয়া
আর যায় না পাওয়া শুভ্র সুন্দর জ্যোতি,
ভালবাসা হীনে সব কিছু গেছে খোয়া।।
কৃষ্ণপক্ষ ছিনিয়ে নিয়েছে চাঁদের কায়া
দূর তারাদের আলোও পড়ে না হেথা,
ভালবাসার অভাব তাই অল্প মায়া দয়া।।
সমাজ সংসারে যেয়ে কি হবে মিছেমিছি
ভালবাসা সেখান থেকে নিয়েছে বিদায়,
নগ্ন রূপে হেঁটে চলে-বিদায়, খেলে কানামাছি।।
নিঃশব্দে ঘুরে দেখো, অন্য কোনো আকাশ
কারো কাছে নেই ভালবাসা, জলন্ত অগ্নিগিরী,
কেউ হারিয়েছে জেদের বসে, সুখের নিবাস।।
কেউ হারিয়েছে নেশার ঘোরে, ঘাপটি মেরে
ভালবাসার অভাবে সবকিছু আজ বিকল,
সে আসে ঝুলিতে, লোভের জিহ্বা লয়ে তেড়ে।।
সে চুটিয়ে চেটেপুটে খেয়েছে, অস্তিত্বের সব-
উঠোন বৈঠকের আগেই দিয়েছে তালাক,
‘সুখ পাখি হাওয়া-হেথায় পেঁচার কলোরব।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD