• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়,পরিবর্তন চায় যুবসমাজ বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চাঁদড়ায় চাঁদা না পেয়ে বাড়িঘর ভাঙচুর লুটতরাজ অচেনা বৌমার হয়রানি মামলায় আসামি তোলা নূরপুরের মুনছুর ফজলু আনোয়ার গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন সীতাকুণ্ডের জনসভায় জামায়াতের আমীর বলেন শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনই আমাদের লক্ষ্য” চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা কটিয়াদীতে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মফিজ উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদ হাসান

Muntu Rahman / ৪৬ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ নির্বাচনে সোনারগাঁয়ে ধানের শীষে আজারুল ইসলাম মান্নানকে ভোট না দিলে ভোটারদের সরাসরি হুমকি বার্তা নিজাম উদ্দিন।

নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে মোট ১০৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’ হুমকির ভিডিও ভাইরাল হয়েছে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায়। উপজেলার মোগড়াপাড়া এলাকায় মহাসড়ক দখল করে চাঁদাবাজি মাদক দ্রব্য সহ সকল অপকর্মের ঘটনায় জড়িত বলে মনে করে এলাকা বাসী তবে ভয়ে কেউ মুখ খুলতে পারে না। দল ক্ষমতায় আসলে কি হবে সবাই এখন ভাবছে।

নারায়ণগঞ্জ–৩ আসনে হুমকির ভিডিও ভাইরাল, আতঙ্কে সাধারণ ভোটাররা। উপজেলা পরিষদের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের বাড়ী মজলিস গ্রামের নিজাম উদ্দিন মান্নানের ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে ও ভোটারদের সরাসরি হুমকি বার্তা প্রদান করে সম্মুক্ষে। নিজাম উদ্দিন প্রকাশ্যে মিডিয়ার সামনে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন ভিডিও করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। মুহুর্তের মধ্যে ভিডিও ভাইরাল হওয়ার পরে সাধারণ ভোটারদের মধ্যে জনমনে ওই ভিডিও আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা অপেক্ষা করে আইনের প্রতি শ্রদ্ধা না রেখে বাংলাদেশ জাতীয় বাদীদল বৃহত্তর বিএনপির পক্ষে আজারুল ইসলাম মান্নানে লোকজম নির্বাচনের পূর্বেই আতংক ছড়িয়ে দিচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় নির্বাচন সোনারগাঁও বাসীরর জন্য বিপদ জনক অবস্থার বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী নিরবতা পালন ও অবলম্বন অবস্থানে রয়েছে বলে জানা যায়।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ–৩ আসন (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) এলাকায় হুমকিমূলক বক্তব্যের অভিযোগে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী প্রচারণাকালে সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের একটি হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর কাউকে রেহাই দেওয়া হবে না। ওই বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভোটারদের একাংশ জানান, এ ধরনের হুমকিমূলক বক্তব্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করছে। অনেক ভোটার নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। জুলাই / আগস্ট ২০২৪ খ্রী.পর মান্নান পন্থী লোকজন সারা উপজেলা জুড়ে সব ধরনের অন্যায় অত্যাচার নির্যাতনের জুলুম নির্যাতন-নিপীড়ে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারি ধারাবাহিকতায় নিজামুদ্দিনের প্রকাশের বক্তব্যে স্পষ্ট হয় নির্বাচন কতটুকু সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। হুমকি মূলক বক্তব্যের পরও সোনারগাঁ উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনার শহর সকল প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দীর্ঘ স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আমলের চেয়েও অধিক বেশি অন্যায় জুলুম চোরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি মাদক দ্রব্য পাচার জমি দখল ইত্যাদি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

তবে নির্বাচন সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, ভাইরাল ভিডিওসহ হুমকির অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব থাকা নির্বাচন কমিশন ও পুলিশ ।

তারা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD