• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নারায়ণগঞ্জ জেলার সাত থানায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধদের মোট ৬৮ জন গ্রেফতার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ হতে কাঁচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে

admin / ৬৫৬ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে

– মোমিন মেহেদী

প্রেস বিজ্ঞপ্তি- নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বরিশালের মত ৬৪ জেলায় দুর্নীতি বিরোধী পথসভা হবে। আর এই পথসভার মাধ্যমে মানবিক-রাজনৈতিক কর্মসূচিতে আগ্রহী আমজনতাকে ঐক্যবদ্ধ করে দুর্নীতি প্রতিহত করার আন্দোলন বেগবান করবে নতুনধারার রাজনীতিকগণ।

সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল ও পটুয়াখালী জেলার পথসভা শেষে ঢাকায় নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৪ ডিসেম্বর বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোমিন মেহেদী এসময় আরো বলেন, আগামী মাসে ১৭ টি জেলায় একযোগে পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভায় আমজনতাকে ঐক্যবদ্ধ করতে প্রতিটি শাখার নেতাকর্মীকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক কালাম মোহাম্মদ দয়াল, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কাবেরি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর… শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশকারী নতুনধারায় যোগ দিতে আগ্রহীদেরকে ঘধঃঁহফযধৎধ ইধহমষধফবংয ঘউই ফেসবুক পেইজের ইনবক্সে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে সেন্ড করার আহবান জানিয়েছেন নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

বার্তা প্রেরক

( সাবিনা নূর )
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । ফোন : ০১৭৯৫৫৬৮১৩৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD