• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

১১ বছর পর অধ্যক্ষ পদে ফিরলেন জামায়াত নেতা

Muntu Rahman / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন :

প্রতিনিধি, বাঁশখালী:

 

 

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বরখাস্তের ১১ বছর পর অধ্যক্ষের পদে ফিরলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম।

বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে তাঁকে পুনরায় যোগদানের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

গত ১১ আগস্ট অধিদপ্তরের পরিদর্শন (চট্টগ্রাম বিভাগ) শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বরখাস্তের অভিযোগে জহিরুল ইসলাম প্রতিকার চেয়ে অধিদপ্তরে আবেদন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অধিদপ্তর গভর্নিং বডিকে “বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের” নির্দেশ দেয়।

অধ্যক্ষ জহিরুল ইসলাম ২০০১ সালের ১ নভেম্বর বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদ্রাসায় যোগদান করেন। ২০১৪ সালে তিনি বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য বিনা বেতনে ৫ বছরের ছুটি নেওয়ার সুযোগ থাকলেও, গভর্নিং বডি তা মঞ্জুর না করে তাঁকে বরখাস্ত করে।

এই বিষয়ে আদালতের রিট পিটিশনের রায়ে বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারীকে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখলে তিনি পূর্ণ বেতন-ভাতা পাওয়ার অধিকারী হবেন।

দীর্ঘ সময় পর ন্যায়বিচার পেয়ে জহিরুল ইসলাম বলেন, “আমি মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আমি ন্যায়বিচার পেয়েছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD