• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

Muntu Rahman / ১৩৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি

আজ সোমবার, ১৮ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

কল্যান সভা শেষে পুলিশ সুপার এর কার্যালয়ে জুলাই-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণসহ জেলার সকল অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD