• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন /২৬ উপলক্ষে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু শান্তি পূর্ণ করার লক্ষে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রার্থীদের সমন্বয় সভা অনুষ্ঠিত 

Muntu Rahman / ২৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

সোমবার (২৬.১.২০২৬) খ্রি. তারিখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা মিলনায়তন সোনারগাঁ,নারায়ণগঞ্জে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির,জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও রিটার্নিং অফিসার,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬। উক্ত সভায় সভাপতিত্ব করেন আসিফ আল জিনাত উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ , নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রেজা মো: সাজ্জাদ হোসেন ও মেজর আয়াজ আবদুল্লাহ গালিব।আরও উপস্থিত ছিলেন তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,কানিজ ফাতেমা শান্তা, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ।

উক্ত অনুষ্ঠানে রাকিবুজ্জামান রেনু, সহকারী জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ
শাহীনুর ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার, সোনারগাঁ নারায়ণগঞ্জ।
মোঃ মহিবুল্লাহ, অফিসার্স ইনচার্জ, সোনারগাঁ থানা, নারায়ণগঞ্জ,মোঃ মুঞ্জুরুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি অফিসার উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)এবং আনসার আঞ্চলিক বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়াও আচরণবিধি ম‍্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন ফাইরুজ তাসনিম সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ও মোহাম্মদ তৌফিকুর রহমান,সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ নারায়ণগঞ্জ।

এই সভায় নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, প‍্রার্থীদের প্রচারণা কার্যক্রম, ভোটগ্রহণকালীন এবং ত‍ৎপরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানানো হলে প্রার্থীরা তা বজায় রাখার অঙ্গীকার ব‍্যক্ত করেন এবং প্রত্যেকে তাদের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ – ৩ আসনের প্রার্থী গণ। সোনারগাঁ উপজেলা প্রশাসন সভা কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও বিশেষ প্রতিনিধি দের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD