• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

সুনামগঞ্জে যাদুকাটার পণর্তীথে পূণ্যর্থীদের ঢল

Montu Rahman / ৩০৪ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পণর্তীথ ধামে পূণ্যর্তীদের ঢল পড়েছে। প্রতি বছরের ন্যায় চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ ও দেশের বাহিরের সনাতন ধর্মানুসারী শিশু-কিশোর, নারী-পুরুষ, আবাল বৃদ্ধা বনিতাসহ শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পণতীর্থ স্মৃতিধাম যাদুকাটা নদীর জলে পূণ্যস্নান করতে এবারও কয়েক লাখ পূণ্যর্তীর সমাগম ঘটে।
এবছর পণর্তীথের মুখ্য সময় ২৩ চৈত্র ১৪৩০ বাংলা, ৬ এপ্রিল শনিবার দিবা ঘঃ মধুকৃষ্ণা ত্রয়োদশী সকাল ৭ টা ৫২ মিনিট ১৬ সেকেন্ড গতে দুপুর ১ টা ৪৯ মিনিট ১৪ সেকেন্ড মধ্যে। (৬ এপ্রিল শনিবার) সকালে থেকেই সপ্তগঙ্গার একই জল ধারা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার জলে স্নান করে তাদের অতীতের পাপ মোচন, ঈশ্বরের আশীর্বাদ ও পুণ্য লাভের আশায় কলুষমুক্ত হতেই যাদুকাটার দুই তীরে পূণ্যর্তীদের আগমনে যেন তিলধারণের ঠাই নেই।
হিন্দু শাস্ত্রের আছে, পৃথিবীর সব তীর্থে বারবার, পণর্তীথে একবার। এব মনে, পৃথিবীর সকল তীর্থে একাদিকবার স্নান করার ছেয়েও যাদুকাটার পণর্তীথে জীবনে একবার স্নান তার থেকেও উত্তম।
তাদের বিশ্বাস, এই জলে স্নান করলে ঈশ্বরের কৃপা লাভসহ পণতীর্থ স্নানের মাধ্যমে মনো-বাসনা পূর্ণ হয়। এ উপলক্ষে যাদুকাটা নদীর পশ্চিম তীরবর্তী গরকাটি ইস্কন মন্দির এলাকায় মহা-বারুনী মেলাও বসে।
সুদূর রাজধানী ঢাকা থেকে পুণ্যস্নানে আসা রাধা রানী (৫৫) বলেন, জীবনে প্রথম বার আসলাম, খুব ভালো লাগছে। আমাদের মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্য ঠাকুর তার মায়ের স্বপ্নে দেখা গঙ্গাস্নানের ইচ্ছানুসারেই অদ্বৈত মাতৃবাক্য পূরণের জন্য তার অলৌকিক মতাবলে পৃথিবীর সপ্তবারির জল একত্রিত করে এই যাদুকাটা নদী (পুরনো নাম রেনুকা নদী) দিয়ে প্রবাহিত করে স্নান করিয়ে তার মনোবাসনা পূরণ করেন। এখানে স্নান করলে জীবনের সকল গুনাহ জলের পানিতে ধুয়ে মুছে পাপ মুক্ত হাওয়া যায়। সেই সাথে মনোবাসনাও পূর্ণ হয়। তাই আসা!
সুনামগঞ্জ জেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামে থেকে তীর্থে আসা পূণ্যর্থী মন্টু ভূষণ সরকার(৫০) বলেন, এবার স্নানের সময় সকাল ৭ থেকে দুপুর ১ পর্যন্ত থাকায় অতীতের চেয়ে পূণ্যর্থী এসেছে দুই থেকে তিনগুণ বেশি।
অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় কমিটির তাহিরপুর উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য গণেশ তালুকদার বলেন, এবার স্নানের সময়টা সবচেয়ে উত্তম এই কারণে, আমরা পপণর্তীথে স্নানের সময় টা পেয়েছি মধুকৃষ্ণা ত্রয়োদশী সকাল ৭ টা ৫২ মিনিট ১৬ সেকেন্ড গতে দুপুর ১ টা ৪৯ মিনিট ১৪ সেকেন্ড পর্যন্ত। এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তাই এবার পণর্তীথে ভক্তের অনেক সমাগম ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD