• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

Muntu Rahman / ২১৩ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

শনিবার ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যাক্তি নিহত হন। নিহতের নাম মোঃ শফিকুল ইসলাম (৪৫) । তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপবেশ করে অবৈধভাবে ভারতীয় চোরাই গরু আনতে যায় শফিকুল ইসলাম (৪৫) নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে চোরাকারবারিরা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ভারতীয় সীমান্ত বাহিনী চোরাকারবারীদের উপর গুলি চালালে সেই গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে। তিনি আরোও বলেন, রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD