• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে ১২হাজার টাকার চাকরি থেকে ১২কোটি টাকার সম্পদ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন সংবাদ প্রচারের পরেও থেমে নেই সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা চুনাপাথর কারখানা তিতাসগ্যাস কর্তৃপক্ষ জড়িত থাকার অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা পরিস্কার পরিচ্ছন্নতা উদ্ধোধন করে জেলা প্রশাসক রায়হান কবির কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টায় যুবকের ৭ বছরের জেল।

সংবাদ প্রচারের পরেও থেমে নেই সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা চুনাপাথর কারখানা তিতাসগ্যাস কর্তৃপক্ষ জড়িত থাকার অভিযোগ

Muntu Rahman / ৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

বিভিন্ন গন মাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশের পরেও থেমে নেই অবৈধ চুনাপাথর কারখানা তিতাসগ্যাসের দপ্তরের দায়িত্ব অবহেলা এবং কতিপয় অসাধু কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ উঠেছে এলাকা জুড়ে। সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের অভয়ারণ্য প্রকাশে চুনাপাথর ও ঢালাই কারখানায় অবাধে ব্যবহার নিরব ভূমিকা তিতাসগ্যাস কর্তৃপক্ষ।

নিরাপদে প্রশাসন ও তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পিএলসি কর্মকর্তা কর্মচারীদের নিষ্ক্রিয়তায় অবাধে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার গ্যাস পুড়েছে অসাধু ব্যবসা-সম্পৃক্ত কুচক্রী মহল। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ও মোগড়াপাড়া এবং বৈদ্যের বাজারসহ সোনারগাঁও পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর ও ঢালাই কারখানা মিষ্টি, বেকারী, ফুচকা কারখানা হোটেল রেষ্টুরেন্ট ও চা স্টল। সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে মৌমিতা নামে চানাচুর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রমরমা ব্যবসা সম্প্রসারণ মুনাফা অর্জন করে যাচ্ছে মনির হোসেন নামে এক ব্যক্তি। হান্নান মোল্লার বাড়ীতে অবৈধভাবে গ্যাস সরবরাহ চালু করে মনির হোসেন প্রতি মাসে লাখ টাকার গ্যাস পুড়ছে বলে জানা যায়। এই বিষয় সোনারগাঁও জোনাল অফিস ও মেঘনা ঘাট জোনাল অফিসের কর্মকর্তারা অবগত রয়েছে তারপরও কোন প্রকার ব্যবস্তা নিচ্ছে না তিতাসগ্যাস কর্তৃপক্ষ।

বাসা বাড়ীতে আবাসিক ভবনে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ এতে সরকার হারাচ্ছে রাজস্ব প্রতি মাসে কোটি কোটি টাকা ক্ষতির পরিমাণ তিতাসগ্যাস কোম্পানি। দীর্ঘদিন ও কয়েক বছর যাবত বিগত সরকারের আমল থেকে বর্তমান পর্যন্ত সোনারগাঁয়ের আনাছে কানাছে ঘরে উঠেছে অবৈধ সংযোগ। অবৈধভাবে সংযোগ দিয়ে রাজনৈতিক দলের প্রভাব শালীরা আঙ্গুল ফুলে বনে গেছে কলাগাছ।

বৈধ সংযোগ কারীরা নিয়মিত গ্যাস সরবরাহ পাচ্ছেন না ঠিক মত অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। আবাসিক ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে বিগত সরকারের আমলে কয়েক দফা। বৈধ সংযোগ আবাসিক গ্রাহক অনুমোদনের চেয়ে একাধিক বানার ব্যবহার করে আর তিতাসগ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয় তাহলে মোটা অংকের জরিমানা করা হয়।অথচ অবৈধভাবে সংযোগ নিয়ে আবাসিক বানিজ্য ও শিল্প কারখানায় লক্ষ হতে কোটি টাকা পর্যন্ত লোকসান হচ্ছে সেই দিকে খেয়াল নেই তিতাসগ্যাস কর্তৃপক্ষের। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নামে একাধিক অফিস রয়েছে বলে জানা যায় এতে বিপাকে পড়েন বৈধ গ্রাহকেরা ছোট্ট একটি সমস্যা সমাধানের নিমিত্তে হয়রানি আগ্রাসনের পড়তে হয়। সোনারগাঁ জোনাল অফিস রূপগঞ্জে অবস্থা এবং সোনারগাঁয়ে আরও একটি অফিস রয়েছে মেঘনা ঘাট জোনাল অফিস নামে মেঘনা শিল্প নগরী এলাকায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত। দুই অফিসের মধ্যে সমস্যার সম্মুখীনের সুযোগ নিচ্ছে ভীষণ ভাবে অবৈধ চুনাপাথর কারখানা ও রার মালিকরা।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর ও ঢালাই কারখানা এবং বেশ কয়কটি বড় রেষ্টুরেন্টে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। মেঘনা শিল্পনগরী নিউটাউন, পিরোজপুর, জৈন পুর, হাবিব পুর,বাড়ী মজলিস রয়েছে হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি কারাখানা বেকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় থানা রোডে শিকদার ডাইনিং রেষ্টুরেন্ট, একই ভবনে প্রেসিডেন্ট রেষ্টুরেন্ট । কলেজ রোডে বৈশাখী রেষ্টুরেন্টসহ বেশ কয়কটি রেস্তোরাঁ বেকারি চা স্টল বড় বড় তালিকায় স্থান পেয়েছে অট্টালিকায় । দৈলেরবাগে মিষ্টি কারখানা পৌর ভবনাথপুরে মিঠাই মিষ্টি ও বেকারি রয়েছে বলে জানা যায়। সোনারগাঁ টি বি এস এর দক্ষিণ পাশে দীর্ঘদিন যাবত অবৈধ চুনাপাথর কারখানা গড়ে উঠেছে তবুও নিরবতা তিতাসগ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসন।

সোনারগাঁ থানা সংলগ্ন সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তার পূর্ব পাশে রয়েছে কলাপাতা মিষ্টির বৃহৎ কারখানা এবং ঢালাই কারখানা যা প্রতিদিন নিয়মিত গ্যাস সরবরাহ করে ব্যবসা সম্প্রসারণ করে মুনাফা অর্জন করেছে। থানা সংলগ্ন পৌর ভবনাথপুরে রাজনৈতিক দলের প্রভাব শালী লোকের বাড়ীতে দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চালাচ্ছে ঢালাই কারখানা।

জয়রামপুর এলাকায় মরহুম মন্তাজ মোল্লার ছেলে হান্নান মোল্লার বাড়ীতে ১ যুগের অধিক সময় ধরে অবৈধভাবে সংযোগ নিয়ে মৌমিতা চানাচুর নিমসি মুরালি কটকটি বালুষা ইত্যাদি তৈরি করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত জানিয়েছেন এলাকাবাসী মৌমিতা চানাচুর কারখানার মালিক মনির হোসেন সে হান্নান মোল্লার বাড়ী ভারা নিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করে বাজার যাত করে যাচ্ছে।নাম না প্রকাশ করার শর্তে কয়েক জন জানান বিষাক্ত রং মিশিয়ে মেয়াদ উত্তীর্ণ নিন্ম মানের পাম্প ওয়েল , ময়দা দিয়ে খাদ্য উৎপাদন করে বাজার যাত করে যাচ্ছেন। এই বিষয়ে তিতাসগ্যাস কর্তৃপক্ষের নিকট এলাকা বাসী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার সহ স্বাস্থ্য অধিদপ্তরের এমনকি ভোক্তা অধিকার দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে জানা যায়।

পৌরসভার নোয়াইল গ্রামে অবৈধ সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা চলমান রয়েছে দীর্ঘদিন বছর যাবত এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কম পক্ষে ৮-১০ বার। আওয়ামিলীগের একটি শক্তিশালী এবং বর্তমান প্রভাবশালী ও স্থানীয়দের দস্যুরা মজিবুরের জমি ভাড়া নিয়ে চুনাপাথর কারখানা চলমান রেখেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। চুনাপাথর কারখানার ধোয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা সঙ্গে ক্ষতি গ্রস্ত হচ্ছে ফলফলাদি ফল ফুল ও পুকুরের মাছ বিনষ্ট হয়ে যায় পাশাপাশি কৃষকের কৃষি ফসল উৎপাদন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সোনারগাঁয়ের বিখ্যাত লিচুর ও আমের মুকুল বিনষ্ট হচ্ছে বিষাক্ত চুনাপাথর কারখানার পাসফে সঙ্গে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।

বৈদ্যের বাজার ইউনিয়নের বৈদ্যের বাজারে বেশ কয়কটি রেস্তোরাঁ সাত ভাইয়া পাড়া গ্রামে বেকারী ব্যবসা পরিচালনা চলমান রয়েছে অবৈধভাবে গ্যাস সরবরাহ সংযোগ নিয়ে। জানা যায় সাত ভাইয়া পাড়া গ্রামের কিছু অংশ বিতরণ লাইন বৈধ রয়েছে। স্থানীয় লোকজন দালালদের মাধ্যমে বিতরণ মেন লাইন বৃদ্ধি করে অবৈধভাবে সংযোগ নিয়েছে। প্রকৃত পক্ষে সরকারি ভাবে কোন আবাসিক এবং বেকারির অনুমতি নেই। মাসিক চুক্তি বৃত্তিক মাসোয়ার নিচ্ছে ভূয়া ঠিকাদার পরিচয় দিয়ে কতিপয় ব্যক্তি লুফে নিচ্ছে আর্থিক সুবিধা । নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান তিতাসগ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা কারী কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা -সম্পৃক্ত রয়েছে বলে জানা যায়। আবাসিক বৈধ নথিপত্র গ্রাহক পর্যায়ে সামান্য সমস্যা বা তুট্টি হলে সোনারগাঁ ও মেঘনা ঘাট জোনাল অফিসে তিতাসগ্যাস কর্তৃপক্ষ ক্ষুদ্র বিষয়কে বৃহত্তর আকার ধারণ করে বলে অভিযোগ রয়েছে। সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার বানীনাথপুর গ্রামের এক গ্রাহক দীর্ঘদিন যাবত কম্পিউটার লেজারের তার নাম ঠিকানা ও চুলার সংখ্যা লিপিবদ্ধ না-থাকায় পর পর সোনারগাঁ জোনাল অফিসে এবং মেঘনা ঘাট জোনাল অফিসে আবেদন করেও সমস্যা সমাধান হয়নি বলে জানা যায়। অপরদিকে পৌরসভার হাতকোপা গ্রামের রাবেয়া নামে ভুক্তভোগী দীর্ঘ চার বছর একই সমস্যা সমাধানের নিমিত্তে আধো কোন প্রকার সমস্যা সমাধা হয়নি।জানা যায় গ্রাহকের আঙ্গিনায় ও নথিপত্রে একটি দ্বিমুখী চুলা রয়েছে কিন্তু অফিসের অবহেলায় তারা ঐ গ্রাহকের নামে ৫ টি চুলা কম্পিউটার লেজারে দেখানো হচ্ছে। প্রতিকার চেয়ে আবেদন করার পরেও মিলছে সমাধান সোনারগাঁ তিতাস গ্যাস কর্তৃপক্ষ রূপগঞ্জ অফিস হতে পর পর তদন্ত করার পরেও পদে পদে হয়রানির শিকার হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক। এই গ্রাহক আরও জানান তার নামে থাকা মূল নথিটি পাওয়া যাচ্ছে না বলে জানা যায় অফিস কর্মকর্তাদের মাধ্যমে। গ্রাহকের নিকট থাকা চাহিদা পত্র কমিশন কার্ড ইত্যাদি তিতাসগ্যাস কর্তৃপক্ষের নিকট কয়ক দফা দেওয়ার পরেও বিলম্ব হচ্ছে কার্যক্রম। পৌর ভবনাথপুর এলাকায় একটি পণ্য উৎপাদন কারী বেকারি এল পি জি গ্যাস ও খরি দিয়ে (কাঠের লাকড়ি) ব্যবহার করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানর প্রতিষ্ঠিত হাওয়ার পূর্ব থেকেই বৈধ আবাসিক গ্যাস সরবরাহ ছিল বাসা বাড়ির কাজে ব্যবহার করা কিন্তু সোনারগাঁ তিতাসগ্যাস কর্তৃপক্ষ রূপগঞ্জ অফিসের লোকজন বৈধ নথিপত্র থাকা শর্তেও সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করেই খান্নত হয়নি প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি বিল জরিমানা করার চিঠি ও চাহিদা পত্র প্রস্তুত করে গ্রাহককে বাধ্য করিতেছে পরিশোধ করার। বিশ্বস্ত সূত্রের জানা যাচ্ছে যে সূত্রে জানা গেছে যে কিছু অসাধু কর্মকর্তা অবৈধ চুনাপাথর কারখানার মালিকদের মধ্যে আর্থিক সুবিধা মুনাফা অর্জনের লক্ষ্য সাজেস রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ চুনাপাথর কারখানা ঘুরিয়ে দেওয়ার পূর্বেই জেনে জায় কিছু অসাধু ব্যক্তিদের জন্য তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন এলাবাসী। গত শনিবার (২৮ মার্চ/২৬) সন্ধ্যা রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের মোগড়াপাড়া চৌরাস্তা সাদিপুর এলাকায় চুনা বহন কারী গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। চুনায় হঠাৎ আগুন লাগায় গাড়ির চালক ও হেল্পার আগুন নিয়ন্ত্রণে রাখতে উপরে থাকা চুনাপাথর মহাসড়কের উপর ফালাতে থাকে অপর জন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঢাকা অভিমুখে চুনাপাথরে আগুন লাগার ঘটনা স্থানীয় সাংবাদিক দেখে ফেলায় চালক চুনা ভর্তি ট্রাক নিয়ে দূরত্ব স্থান ত্যাগ করে। কোথায় থেকে চুনাপাথর নিয়ে এসেছে তা জানা যায়নি তবে মুন্সিগঞ্জের গজারিয়ায় এবং সোনারগাঁয়ে বেশ কিছু অবৈধভাবে গড়ে উঠেছে চুনাপাথর কারখানা যা পরিচালনা করে প্রভাবশালীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD