• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

লিখন আহমেদের উদ্যোগে মিলাদ মাহফিল ও ইফতার

Montu Rahman / ৩০১ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আমির হোসেন স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু পরিবারের শিশুদের মধ্যে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মিলাদ মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে শহরের হাসন নগরস্থ সরকারি শিশু পরিবারের বালিকাদের মধ্যে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আপন, কাউসার আহমেদ, লায়েছ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমদ, সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব প্রমুখ।

সিনিয়র জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের পক্ষ থেকে শিশু পরিবারের বালিকাদের মধ্যে ইফতার বিতরণ করেছি, প্রতিবছরই আমরা তাদের মধ্যে উপহার দেই এবার রমজান মাস হওয়ায় আমরা তাদের ইফতার বিতরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD