• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
একটি পরিচ্ছন্নদ দল গঠন করতে চাই। নারীর ক্ষমতায়নে কাজ করতে চাই — এমপি ফরিদা ইয়াসমিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ আসামি গ্রেফতার তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে পিকআপ’সহ ১৬ কেজি গাঁজা উদ্ধার’ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ২৮৮ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে পিকআপ’সহ ১৬ কেজি গাঁজা উদ্ধার’ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত্রী- ২১.১৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে যথাক্রমে, (ক) গাঁজা- ১৬ কেজি, (খ) পিকআপ- ০১টি, (গ) মোবাইল ফোন-০১টি, (ঘ) সীম কার্ড-০২টি, (ঙ) মেমোরি কার্ড- ০১টি, (চ) গাড়ীর কাগজ- ০১ সেট উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ হায়দার আলী (৪০), পিতা- মোঃ কুদ্দুস আলী, সাং- মাসকাটাদিঘী, পোঃ শ্যামপুর- ৬২১২, থানা- কাটাখালী, রাজশাহী মহানগরী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ ০১টি পিকআপ যোগে নাটোর হতে রাজশাহী জেলার এলাকার দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাজশাহী টু নাটোরগামী হাইওয়ে রাস্তার উপর ২০/১০/২০২৩ ইং তারিখ রাত্রী ২১.১৫ ঘটিকায় পৌছে র‍্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা আরম্ভ করে।

চেকপোষ্ট করাকালীন সময় নাটোর টু রাজশাহী অভিমুখে হলুদ রংয়ের ০১টি খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে পাঁকা রাস্তার পার্শ্বে দাঁড় করানো হয়। পিকআবটি দাঁড় করানোর মাত্রই পিকআপের দরজা খুলে ০১ জন ব্যক্তি (ড্রাইভারের আসনে থাকা) পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই পিকআপের ভিতরেই আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা পিকআপের ইঞ্জিনের নীচে বডিতে বিশেষ কায়দায় লোহার তৈরী বক্সে ভরিয়ে অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করে। আটককৃত গাঁজা গুলো রাজশাহী এলাকার দিকে নিয়ে আসছিল এবং ইতিপূর্বে অনেকবার বিভিন্ন অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ করে ছিল। তার মামলার পিসিপিআর সার্চ করে জানা যায় পূর্বে আরো ০৪ টি মাদকের মামলা ছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক পিকআপ’সহ ১৬ কেজি গাঁজা উদ্ধার তথা ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (২১ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-21/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD