• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ গ্রেফতার- ১

Montu Rahman / ৩৮৩ Time View
Update : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৭ মার্চ ২০২৪ ইং তারিখ সময় রাত্রী-০৪.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক পশ্চিমপাড়া (২নং ওয়ার্ড) নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় হেরোইন-১১০ গ্রাম, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি নগদ= ৩০,০০০/-টাকা উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা- মোঃ মোফাজুল, সাং- দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া), থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা- মোঃ মোফাজুল এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

বিষয়টি জানা মাত্রই উল্লিখিত স্থানে অবস্থিত মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৪২) এর বসত বাড়িতে নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে ও নিঃশব্দে পায়ে হেঁটে পৌঁছেন। এরপর বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকরে। র‍্যাবের টিম ওই ০১ জন ব্যক্তিকে হাতে নাতে তার বসতবাড়ীর পাশে থাকা বাঁশঝাড়ের ভিতর হতে আটক করতে সক্ষম হন।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, তার বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। পরবর্তীতে উক্ত আসামীর টিনসেড বসতবাড়ীতে উত্তর দূয়ারী টিনসেড বসতঘরের পূর্ব পার্শ্বে মাটির পিরার ভিতরে মাটির আনুমানিক ০২ ফিট গভীরে পোতানো অবস্থায় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক একজন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (২৭ মার্চ ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 27/03/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD