রাজশাহীতে জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌরসভার ওলামা বিভাগের উদ্যোগে ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জীবন ও কর্মনীতি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক আবদুল খালেক।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রাসূল (সাঃ)মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে গেছেন। আমরাও ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আর সেই রাষ্ট্র হবে কল্যাণকর ও মানুষের জন্য নিরাপদ শান্তির ঠিকানা।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল খালেক বলেন, আমাদের সামনে এবার সুযোগ এসেছে রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের। এই লক্ষ্যে জামায়তের সকল নেতাকর্মীকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সামনের দিনে রাসূল (সাঃ) এর ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Devoloped By WOOHOSTBD