• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান সংসার ছেড়েছে মা শিশু আরিয়ানের জীবন লন্ড ভন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান থানার অদূরেই প্রকাশ্যে দলবদ্ধ ভাবে মাদক সেবনের অভিযোগ, এলাকাবাসীর উদ্বেগ। বটিয়াঘাটায় মেডিকেল রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জে গরু গোসল করাতে গিয়ে নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত আয়োজনেট প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে কৃষকের ভুট্টা লুট ও পটল গাছ কাটার অভিযোগ আরইউটিডিপি উদ্যোগে ঝিকরগাছা পৌরসভায় কপোতাক্ষ নদ কেন্দ্রিক বৃহৎ পর্যটন প্রকল্প

যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান

Muntu Rahman / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের তিন এস আই আইজিপি ব্যাজ অর্জন করেছেন। ব্যাজ প্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন, ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ-এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। সারা দেশে ব্যাপক আয়োজন। এই গৌরবময় আয়োজনে সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ অর্জন করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিন কৃতি সাব-ইন্সপেক্টর।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ ১০ মে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের মেধাবী ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় যশোর ডিবির তিন সদস্যের এ অর্জন জেলায় গর্বের আবহ তৈরি করেছে।পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এসব পুলিশ সদস্যের সাফল্য আজ যশোরবাসীর গর্ব।
আইজিপি ব্যাজপ্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন, ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।
আইজিপি ব্যাজপ্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন—ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।
তাদের এ সাফল্যে যশোর জেলা পুলিশের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন অন্য পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD