• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫১০০ নকল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ পানির ট্যাংকে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ, বাদাঘাটে মানববন্ধন তাহিরপুর বাজারে মাতলামির অভিযোগ, কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ অর্থ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের ৯৬ জন গ্রেফতার সোনারগাঁও পৌরসভা এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ফুফা গ্রেফতার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জের দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে দ্রুত সময়ে চোরাই মিশুক উদ্ধার ১ জন আসামী গ্রেফতার”

Montu Rahman / ৮২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

অটোরিকশা বা মিশুক চোরির ঘটনা ঘটছে অহরহ অহর গত ২৬-০৯-২০২৬ খ্রি. শনিবার দুপুর ১৪.০০ ঘটিকার সময় মোঃ রিফাত হোসেন বাপ্পী (২২) ও মোছাঃ মুক্তা নামক দুইজন সিপাহীপাড়া থেকে দিঘীরপাড় এর উদ্দেশ্যে মিশুক ভাড়া করে। পথি মধ্য মিশুক চালককে চেতনা নাশক খাবার খাওয়ালে টংগীবাড়ী থানাধীন বেশনাল বাজারের কাছে মিশুক চালক অচেতন হয়ে পড়ে এবং উক্ত বাপ্পী এবং মুক্তা মিশুক নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বেশনাল বাজারের লোকজন দিঘীরপাড় পুলিশ তদন্তে কেন্দ্রে অবহিত করলে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ সার্বিক দিক নির্দেশনায় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) সোহাগ মিয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম দ্রুততার সাথে বেশনাল এবং পাশ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রিফাত হোসেন বাপ্পী (২২), পিতা- মোঃ সরোয়ার মৃধা, সাং- সাতবাড়িয়া, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল, এ/পি সাং- ২নং রেলগেট, থানা ও জেলা- নারায়ণগঞ্জ’কে মিশুকসহ গ্রেফতার করা হয়। অন্য আসামীকেও গ্রেফতারে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন পুলিশ
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD