• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

মাদারগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ১৪৮ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার ১০ আগস্ট -২৫ সকাল ১১টার দিকে মাদারগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মাদারগঞ্জ উপজেলা চত্ত্বরে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলুর সঞ্চালনায়
মানববন্ধন ও প্রতিবাদ সভায়
বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ এর মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান আইয়ুব,
যায়যায় দিনের হুমায়ুন কবির, জনকণ্ঠের – শাহিন,
জনতার- শামীম,
আমার দেশের – খাদেমুল,
খোলা কাগজের- সাইফুল,
পল্লীকন্ঠের – বজলুর রহমান,
মানবজমিনের – আল্পনা,
আমার সংবাদের – ইউসুফ আলী প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক কে হত্যার মাধ্যমে বাক স্বাধীনতা ও গণ মাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ আঘাত হানা হয়েছে। তারা অবিলম্বে হত্যা কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ তৈরির আহ্বান জানান।

এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ
উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD