• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

Montu Rahman / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মিজানুররহমানরিপন:কলাপাড়া

(পটুয়াখালী)।

পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) সকাল ১১.০০ টার সময় মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুরু করা হয়।বিকাল ৪.০০ টার সময় বিএনপি’র থানা শাখার দলীয় কার্যালয় থেকে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুরর থানা বিএনপি’র সংগ্রামী সভাপতি আঃ জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক,সিনিয়র আইনজীবি,দক্ষ সংগঠক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, পটুয়াখালী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান হাওলাদার,থানা যুবদলের সাধারন সম্পাদক মো:মিজানুর রহমান প্যাদা,থানা শ্রমিক দলের সভাপতি মো:মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সজিব হাওলাদার ও মহিপুর সদর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আইউব আকন ফিরোজ।

এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজিব, মোঃ মোস্তাফিজুর রহমান টুকু, মোঃ ফারুক মুন্সি, সুমন আকন, মহিপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম সম্রাট, থানা আহ্বায়ক কমিটির সদস্য সাহদাত হোসেন শাহিন ও মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের সকল ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া। বক্তারা আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও স্বেচ্ছাসেবক দল সমাজ উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে জনগণের পাশে থাকবে।

মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:ফরিদ খান বলেন,মহিপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সকল কর্মসূচী,দেশনায়ক তারেক রহমান ও দক্ষিন জনপদের প্রান পুরুষ জননেতা এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে বিএনপি কে তৃনমূল পর্যায়ে আরো সাংগঠনিকভাবে শক্তিশালী ও একতাবদ্ধ রাখতে সার্বক্ষনিক কাজ করে যাবে।

এ আলোচনা সভাটি সঞ্চালনা করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো:আতিকুর রহমান মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD