• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিরাময়ে ইয়োগা লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর বিকল্প নেই —-ডাঃ কামরুল ইসলাম মনা চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ

ভেড়ামারা মহিলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

Montu Rahman / ৭৭৬ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

রবিউল ইসলাম মন্টু ডেক্স নিউজ  –

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বেলা ১১ ঘটিকার সময় ভেড়ামারা মহিলা সরকারি কলেজের হলরুমে অত্র কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমিনুল ইসলাম (বিভাগীয় প্রধান রাস্ট্র বিজ্ঞান বিভাগ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মাসরুর উল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধাক্ষ আনিসুর রহমান, অত্র কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক
জিয়ারুল ইসলাম, নাসির উদ্দীনসহ শিক্ষক মন্ডলী। সকল বক্তা ছাত্রীদের জন্য শুভকামনা করেন। জিয়ারুল ইসলাম জিয়া স্যার বলেন, আর্থিক সমস্যা মেধাকে আটকিয়ে রাখতে পারে না। অদম্য ইচ্ছা শক্তিই মূর্খ্য। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তাদের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত বিদায় অনুষ্ঠানে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর ক্ষুদে যোগী প্রজ্ঞা প্রাপ্তি যোগাসন এর উপর ডিসপ্লে প্রদর্শন করেন। জিয়া স্যার প্রজ্ঞা প্রাপ্তির ভূয়সী প্রশংসা করেন এবং তার ভারতে যোগাসন প্রতিযোগিতায় অংশ গ্রহণ এর সফলতা কামনা করেন। আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (প্র) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, প্রজ্ঞা প্রাপ্তি দেশের স্বনাম বয়ে আনবে এটাই আমার বিশ্বাস। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD