• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দীর্ঘ অপেক্ষার আজ নওগাঁ বিশ্ববিদ্যালয় কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে উপ সহকারী কৃষি কর্মকর্তা নিহত স্মার্ট আইডি কার্ড পেল ভেড়ামারা সমিতির সদস্যরা ।। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত আজ বীজ রোপন কর্মসূচি পালন করা হয় যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু ষড়যন্ত্রমূলক প্রশ্নবোধক মামলায় যশোর জিলা স্কুলের চার ছাত্রের শিক্ষাজীবন ধ্বংসের পথে রানু মাসুকের নেতৃতে চলে পাড় ক্কাটা বিলীনের পাথে পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’, নির্মাণাধীন সেতু সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ বটিয়াঘাটায় ঘেরের টাকা দিতে যেয়ে মারধরের শিকার, হাসপাতালে চিকিৎসাধীন কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত আজ বীজ রোপন কর্মসূচি পালন করা হয়

Muntu Rahman / ৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মন্টু রহমান ডেক্স নিউজ

 

কুষ্টিয়ার ভেড়ামারায় গাছ পাগল কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম এর সার্বিক প্রচেষ্টায় আজ ব্যাকাপুল থেকে হাডিংব্রীজ পর্যন্ত ১ বস্তা খেজুরের বিচি, কাঁঠালের বিচি ও আমের আটি ছড়ানো হয়।
গাছ লাগান পৃথিবী ও পরিবেশকে বাঁচান এই শ্লোগান কে সামনে রেখে সবুজ পৃথিবীর প্রত্যাশায় আজ শনিবার সকাল ৭ টা থেকে বেঁকা পুল থেকে বীজ ছড়ানো শুরু হয়ে হাডিংব্রীজের আগে শেষ হয়।
রেললাইম এর দুই ধারে বীজ ছিটানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দপ্তর সম্পাদক মন্টু রহমান।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, গাছ পাগল কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম ইতিমধ্যে প্রায় ৩০ হাজার গাছ লাগিয়েছেন। তার উৎস উদ্দীপনায় আজ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব তার সাথে। বৃক্ষ রোপন কর্মসূচী ছাড়াও গাছ থেকে পেরেক উঠানো, পশুপাখির খাবারের জন্য পানির পানপাত্র বাঁধা ইত্যাদি কাজ করে চলেছে। আল্লাহ গাছ পাগল কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম কে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা কে সফল করতে জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবীর প্রত্যাশায় আসুন আমরা সকলে কমপক্ষে ১ টা হলেও গাছ লাগাই পরিবেশ বাঁচায়। বায়ুদূষণ রোধ করি,বাসযোগ্য ভবিষ্যত গড়ি। সুস্থভাবে বেঁচে থাকার প্রথম শর্ত দূষণমুক্ত সবুজ পৃথিবী। সকল কর্মব্যস্ততা কে সরিয়ে রেখে নিজেকে এবং আগামী প্রজন্মকে সুস্থভাবে বেঁচে থাকতে আসুন এখন থেকে পরিবেশকে বাঁচিয়ে রাখতে আমরা সকলে ১ টি করে হলেও গাছ লাগাই, পরিবেশ বাচায়।

তিনি আরো বলেন, একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন গড়তে সবুজ পৃথিবীর প্রত্যাশায় ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
“Inspired by Nature. For Climate. For Our Future.”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD