কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন এর চাঁদগ্রাম নিবাসী মোহাম্মদ ইজবার হোসেন এর মেয়ে এবং চাঁদগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হৃদয় এর বোন মোছাঃ জেসমিন খাতুন আজ আনুমানিক ভোর ৬:০০ টার দিকে তার স্বামী রানা (সফিপুর, টাংগাইল) এর হাতে নৃশংস মৃত্যুবরণ করেন বলে জানা যায়। পারিবারিক তথ্যে সূত্রে জানা যায় যে, পারস্পারিক দ্বন্দ্বের কারণে মুখের উপর বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে জেসমিনকে মেরে ফেলা হয়েছে। রাতে এই ঘটনাটি ঘটলেও ভোর ৬:০০ টার দিকে প্রতিবেশীরা জানতে পারলে ঘটনাস্থলে গিয়ে দেখে জেসমিন খাতুন মারা গিয়েছে। জেসমিনের ছোট্ট মেয়ে সুমাইয়া জানিয়েছেন যে, তার বাবা তার মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।
বর্তমানে এই ঘটনায় অভিযুক্ত রানা পলাতক রয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি পর্যবেক্ষণ করে লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক বিষয় টা জানা যাবে।
Devoloped By WOOHOSTBD