• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি আজ বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ নিরাময়ে ইয়োগা লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর বিকল্প নেই —-ডাঃ কামরুল ইসলাম মনা চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ

ভেড়ামারায় জাপান বাংলাদেশ নিহোনগো সেন্টার এর শিক্ষার্থী আরিফুল’র বিদায়সহ পাসপোর্ট ভিসা টিকেট অর্পণ

Montu Rahman / ৪৪২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারায় বেকারত্ব দূরীকরণে এবং ছাত্র ছাত্রীদের জাপানে উচ্চশিক্ষা, চাকুরী ও স্হায়ী ভাবে বসবাস এর সুযোগ সৃষ্টিতে গোডাউন মোড়ে অবস্থিত Japan Bangladesh Nihongo Center প্রতিষ্ঠিত করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার বিশিষ্ট কৃষক সেন্টু’র সুযোগ্য সন্তান মোঃ কনক হোসেন। তিনি জাপানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ECC থেকে জাপানি ভাষায় গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে জাপানের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বিজনেস বিষয়ে অধ্যয়নরত।
তার সৃষ্টি Japan Bangladesh Nihongo Center এর প্রথম ব্যাচের ছাত্র আরিফুল ইসলাম স্টুডেন্ট ভিসা পেয়ে জাপানে যাচ্ছে। উক্ত বিদায় অনুষ্ঠান কনকের গর্বিত পিতা সেন্টু’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হেলাল, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (প্র) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানুর হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। আমন্ত্রিত অতিথি মিলে বিদায়ী ছাত্র আরিফুল ইসলাম এর হাতে পাসপোর্ট, ভিসা, টিকেট তুলে দেন।

মোঃ কনক হোসেন Japan Bangladesh Nihongo Center প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী। এমন আরো ৪ টা শাখা রয়েছে। এছাড়াও কনক Dhaka Japanese Language Institute (DJLI) এর ডিরেক্টর। দেশব্যাপী যার ২০ টির বেশী সক্রিয় ব্রাঞ্চ রয়েছে।
সবাই বিদায়ী ছাত্র আরিফুল ইসলাম এর জন্য দোয়া প্রার্থনা করেন।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র সোলাইমান হোসেন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD