• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ভেড়ামারায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

Muntu Rahman / ১৭৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ::

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্ৰুপ কর্তৃপক্ষ অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিরপেক্ষ পরীক্ষার মধ্য দিয়ে মেধাবী ও যোগ্য কর্মকর্তা নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ই অক্টোবর) সকালে ইসলামী ব্যাংক ভেড়ামারা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক তারেক আহমেদ, জামাতে ইসলামী ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন-সহ বিভিন্ন পর্যায়ের ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্ধ ও চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বিগত সরকারের সময় বাংলাদেশের মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে দখল করে অদক্ষ ও অযোগ্য যে সকল কর্মী নিয়োগ দিয়েছিল তাদের অবিলম্বে ছাটাই করে সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে নতুন করে মেধাবী ও যোগ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD