ভয়ংকর অবস্থা চরমো বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা নিয়মিত চলমান রয়েছে পুলিশের। সিএনজিতে মাদক বহন; ২০ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার।সিএনজি চালক মোঃ স্বপ্ন মিয়া (৩৮) সিএনজি ব্রাহ্মণবাড়িয়া থ ১১- ৪৬৮৪ সিমান্ত এলাকা হতে গাঁজা বহন কালে জব্দ করে পুলিশ।
জেলা পুলিশের সূত্র জানায় গত বৃহস্পতিবার ( ১০/০৯/২০২৬ ) খ্রি. রাত ১৯.৫৫ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন পৌরসভার নারায়নপুর এলাকা হতে ০১টি সিএনজি অটোরিক্সা আটক করে। সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ স্বপন মিয়া পেশায় সিএনজি চালক
পিতা- মোঃ মিজানুর রহমান
সাং- ফুলবাড়িয়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং সিএনজি জব্দ করে থানায় আটক রাখা খবর পাওয়া গেছে।
Devoloped By WOOHOSTBD