• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

ব্যক্তি স্বার্থে দালালী নয়! অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।

Zakir Hossain Mithun / ৬৭১ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ব্যক্তি স্বার্থে দালালী নয়! অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।

—ডাঃ কামরুল ইসলাম মনা

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের একঝাঁক প্রতিবাদী সাহসী সাংবাদিক ” অসহায় ও নিপীড়িত মানুষের পাশে সবসময়” এই শ্লোগান কে মাথায় রেখে কাজ করে চলেছেন।
প্রাণের ভেড়ামারা থেকে দালাল, চাঁদাবাজ, মাদক মুক্ত করতে এবং ফিটিংস পার্টির খপ্পর থেকে এলাকাবাসীকে রক্ষা করতে জনসচেতনতা সৃষ্টিসহ তাদের বিরুদ্ধে সোচ্চার। তাদের খবর পেলেই পুলিশ প্রশাসন কে অবহিত করুন এবং আমাদের কে ও জানান বা তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করুন। সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমরা বদ্ধ পরিকর। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কারো তাবেদারী করেনা। হুমকি ধামকি মামলার ভয় দেখিয়ে লাভ নেই, আমরা যা দেখি তাই লিখি।


ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ
সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ এর তীর্থস্হান কুষ্টিয়া জেলার সাংবাদিকরা সারা দেশের ন্যায় স্বচ্ছ/ সুস্থ ধারার সাংবাদিকতা থেকে ক্রমাগত দুরে চলে যেতে বসেছে। সাংবাদিকরা জাতির বিবেক, আয়না তাই তাদের কোন দল নেই কিন্তু বাস্তবে তার উল্টো টা পরিলক্ষিত হচ্ছে। এভাবে চলতে থাকলে মূল ধারার সাংবাদিকতা হারিয়ে এ প্রজন্ম এবং আগামী প্রজন্ম অপ-সাংবাদিকতা ছাড়া আর দেখতে পাবেনা কাঙাল হরিনাথ, শিশির কুমার ঘোষ,আলাউদ্দিন, সাইফুল ইসলাম মকুল মানিক শাহের মত আর প্রকৃত সাংবাদিকদের।
সাংবাদিক সে যে স্তরেরই হোক না কেন দায়িত্ব সবারই সমান। দায়িত্বশীল সাংবাদিকতা দেশ,জাতি ও সমাজকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। দায়িত্বহীনতা ঘটাতে পারে মহা সর্বনাশ।
সাংবাদিকতায় ভুলের কোন সুযোগ নেই। তাইতো মনীষিণীগন বলেছেন, ” এ কিং ক্যান ডু রং, বাট এ জার্নালিস্ট ক্যান নট”।
আমরা আজ মূলস্রোত থেকে ছিটকে গিয়ে দলীয় সমর্থন, তৈল মর্দন কারী, দালাল, চাঁদাবাজ, হলুদ সাংবাদিক,,, ইত্যাদির মধ্যে লিপ্ত হয়ে চলেছি।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আমরা কারো তাবেদারী করিনা, অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের এক ঝাঁক তরুণ সাংবাদিক। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ইতিমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে মানুষের হৃদয়ে আস্থা অর্জন করেছেন। আমাদের ক্লাবকে ধ্বংস করার জন্য কতিপয় ভুঁইফোঁড় অপসাংবাদিকরা উঠেপড়ে লেগেছে। আমরা নম্বর ওয়ান এ আছি এবং থাকবো ইনশাআল্লাহ। কোন যড়যন্ত্র আমাদের চলার পথকে আটকাতে পারবেনা। মাদক, চাঁদাবাজ, হলুদ সাংবাদিকদের কে সাবধান করে দিতে চাই আমাদের নিয়ে চিন্তা না করে নিজেদের কে নিয়ে চিন্তা করুন। দেশ ও জাতির কল্যাণে কাজ করুন, হিংসা, অহংকার জিদ বাদ দিয়ে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দশের ভালো করতে না পারলেও ফিরে আসুন মাদক চাঁদাবাজির মত অপকর্ম থেকে। সাংবাদিকতার পেশাকে কলুষিত করার কোন অধিকার আপনাদের নেই।

জনস্বার্থে তিনি আরো বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব চাঁদাবাজ মুক্ত। তাই ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে কেউ কোথাও কোন প্রকার চাঁদাবাজ, ধান্দাবাজি করতে দেখলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করুন এবং আমাদের কে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD