সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে ৬নং বড়ধুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিলমহিষা কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা, এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় মুসল্লি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন— বড়ধুল ইউনিয়ন যুবদলের সাভেক সভাপতি মোঃ সোলাইমান মন্ডল, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং গণতন্ত্রের জন্য সংগ্রামী এক সাহসী কণ্ঠস্বর। তার সুস্থতা ও দীর্ঘায়ু জাতির জন্য আশীর্বাদ।”
এছাড়াও বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং তার নেতৃত্বে দেশে জনগণের অধিকার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Devoloped By WOOHOSTBD