• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

বেলকুচিতে উপজেলায় বিতর্ক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Muntu Rahman / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বেলকুচি উপজেলা বিতর্ক উৎসব–২০২৫”। ২০২৫-২০২৬ অর্থ বছরের বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।

ফাইনাল পর্বে মাধ্যমিক স্তরে চ্যাম্পিয়ন হয় বেলকুচি শিশু একাডেমি, রানারআপ ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়। অপরদিকে, উচ্চমাধ্যমিক স্তরে গাবেরপাড়া ডিবি ফাজিল মাদরাসা চ্যাম্পিয়ন এবং বেলকুচি মহিলা কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ এস.এম গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বেলকুচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেলকুচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ হুমায়ুন কবির, সার্কেল এএসপি, বেলকুচি (সিরাজগঞ্জ), জনাব ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি, জনাব মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী, জনাব দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জনাব মোঃ মুসাব্বির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, জনাব মোঃ মুছা হাসেমী, এবং মনিরুজ্জামান মনি, সংবাদ কর্মী, বেলকুচি বিতর্ক সংসদের সদস্যবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজন করেন বেলকুচি উপজেলা পরিষদ, এবং সার্বিক সহযোগিতায় ছিল বেলকুচি বিতর্ক সংসদ।

দিনব্যাপী এ বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যুক্তি, উপস্থাপনা ও প্রজ্ঞা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও সনদ তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD