• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব পরিবার চাঁচড়ার আশাভঙ্গ যুবদল নেতা সনেট কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই খাল খননসহ টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সংসদ সদস্য নূরুলের ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে ভারতীয় চকলেট বাজি ও  পাতার বিড়ি সহ আটক ১ বাঁশখালী উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

বেলকুচিতে ইসলাম ধর্ম অবমাননা কারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

Muntu Rahman / ২৬০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা’র বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচির উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম ধর্ম অবমাননা কারী নাস্তি*কদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে(২৯ আগস্ট শুক্রবার) জুম্মার নামাজ শেষে বেলকুচি উপজেলা বিভিন্ন স্থান খন্ড খন্ড তৌহিদী জনতা মিছিল নিয়ে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে যোগদান করেন।বেলকুচি উপজেলার তামাই কবরস্থান মাদ্রাসার সায় খুল হাদিস আলহাজ্ব মাওলানা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। উলাম পরিষদের সভাপতি হযরত মাওলানা রাসেল আহমদ, উলামা পরিষদের সদস্য সচিব হযরত মাওলানা সানোয়ার হোসেন, উলামা পরিষদের সহ সভাপতি হযরত মাওলানা শহিদুল ইসলাম সহ উলামা পরিষদের অঙ্গসংগঠনের
নেতৃবৃন্দ এসময় তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না।
সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD