• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

বিশ্ব বাঘ দিবসে ‘তীর’-এর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Muntu Rahman / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সুন্দরবনের অতন্দ্র প্রহরী বাঁচাতে সচেতনতা জরুরি

“বাঘ বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে দেশ বাঁচবে” – তীর-এর ডাক

মোঃ খাত্তাব হোসেন, বগুড়া প্রতিনিধি:
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১:৩০টায় সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’-এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সচেতনতা এবং বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় উঠে আসে, ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি, যেখানে ২০১৫ সালে এই সংখ্যা ছিল ১০৬টি। গত দুই দশকে সুন্দরবনে ৪২টি বাঘের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বক্তারা বলেন, সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের জন্য এক বিশাল ঢাল, আর সেই ঢাল রক্ষায় বাঘের ভূমিকা অতুলনীয়।

তীর-এর উপদেষ্টা শফী মাহমুদ বলেন, “উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে বড় বন্যপ্রাণী না থাকায় বন উজাড়ের হার বেড়েছে। কিন্তু সুন্দরবনে বাঘ থাকায় এখনও অনেকটা অক্ষত রয়েছে। বাঘ হারালে হরিণের সংখ্যা বাড়বে, বাড়বে চোরাশিকার ও বনসম্পদ আহরণ—ফলে সুন্দরবনের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”

তীর-এর সভাপতি আশা মনি বলেন, “জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, খাদ্য সংকট ও টেকসই উদ্যোগের অভাবে রয়েল বেঙ্গল টাইগার আজ অস্তিত্ব সংকটে। সরকার এবং সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।”

তীর-এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের বাঘ শিকারি চক্র এখনও সক্রিয় এবং বিশ্বের অন্তত ১৫টি দেশে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ পাচার হচ্ছে। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এই অপরাধ রোধ করা যাবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার, তীর-এর উপদেষ্টা মণ্ডলী, সদস্য এবং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে ‘তীর’ পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি ২০২১ সালে “বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার” লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD