বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের সিলিন্দামারী পুরাতন বরফ মিলসংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের মালিকানাধীন সামিট পোল্ট্রি ফিড অ্যান্ড ডেইরি ফার্মে চুরি করতে গিয়ে চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শাহীন বিশ্বাস, হাসান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার। এ সময় চক্রের অপর তিন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায়, চুরির উদ্দেশ্যে ওই ফার্মে প্রবেশের সময় চোরাই মালামালসহ তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক অপর তিন সদস্যকে আটক এবং চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করে।
Devoloped By WOOHOSTBD