• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা।

Muntu Rahman / ১৪৪ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।রোববার (০৭ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনের আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মকর্তারা। অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টকে মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন,ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। নিয়মভঙ্গকারীরা সতর্ক হোন—আইনের প্রয়োগ অব্যাহত থাকবে।

অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। তারা বলেন,নিয়মিত এ ধরনের অভিযান বাজারে সিন্ডিকেট,ভেজাল ও অবৈধ ব্যবসা দূর করবে এবং সাধারণ মানুষ নিরাপদ পণ্য পাওয়ার নিশ্চয়তা পাবে।

স্থানীয়রা আরও দাবি করেন,শুধু জরিমানায় সীমাবদ্ধ না থেকে নিয়মিত তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থাকে স্থায়ীভাবে শৃঙ্খলার আওতায় আনা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD