• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

প্রতি বছর সিমান্ত এলাকার সব কয়টি গেইট খুলে পানিতে প্লাবিত করছে ভারত- এটিএম মাসুদ

Muntu Rahman / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মোঃ নুর হোসেন (লক্ষ্মীপর )প্রতিনিধি:

প্রতি বছরে বাংলাদেশের সাথে সিমান্ত এলাকার সব গুলো গেইট খুলে পানিতে প্লাবিত করছে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত। ভারত আমাদের উপকারের চেয়ে বেশি ক্ষতি করে আসছে বলে দাবি করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহ-সেক্রেটারী জেনারেল এটিএম মাসুদ। লক্ষ্মীপুরের কমলনগরে ২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪টায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাদামতলি এলাকার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় এসব কথা বলেন তিনি।

এটিএম মাসুদ বলেন, আবু সাঈদসহ আমাদের ছাত্র, তরুণ সমাজ, যুব সমাজ তাদের সামনে বুক পেতে দিয়ে, বুকের মধ্যে গুলি নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে। একটা শাসক সাড়ে ১৫ বছর দেশ শাসন করলো, তাকে পালাতে হবে কেন? তারা বলতো- আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের থেকে জালিম বিদায় করেছেন। চিরতরে যেন এ জালিমের বিদায় হয়। আর কোনো জালিমের আগমন না ঘটে। দেশ যেন সুবিচারের ওপর প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা মা-বোন, ভাইয়েরা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে। ইজ্জত, দ্বীন, ইমান, ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে।

তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। কেউ কাউকে বাঁধা দেবে না। আফসোস, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুশাসন পালন করে, তাতে বাঁধা নেই। কিন্তু একজন খতিবকে মিম্বারে দাঁড়িয়ে তার ইচ্ছে মতো বক্তব্য দিতে দেবে না। ওয়াজ মাহফিলের মাইক কেড়ে নেবে। তফসির মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ১৪৪ ধারা জারি করবে। পুলিশ পাঠিয়ে দেবে, ওয়াজ-মাহফিল বন্ধ করবে। বাংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দেবে না। ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাতে হাত রেখে বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে এগিয়ে নেব। এ জন্য আপনাদের, দোয়া, সাহায্য এবং ভালোবাসা চাই। বক্তব্য শেষে দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে দোয়া করেন জামায়াতের এ নেতা।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চল জামায়াতে ইসলামীর পরিচালক কাজি দীন মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা আবুল খায়ের শিবিরের জেলা সভাপতি আরমান পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD