• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পাকুন্দিয়ায় স্ত্রীর অসুস্থতায় ৫ দিনের ছুটি নিয়ে ৩ মাস অনুপস্থিত সহকারী শিক্ষক রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসাইনের কৃতজ্ঞতা প্রকাশ। কুষ্টিয়ার ভেড়ামারায় নিয়ামতুল্লাহ কে সভাপতি ও তুহিনকে সাধারন সম্পাদক করে তাঁতী দলের কমিটি গঠন  নওগাঁর বদলগাছি উপজেলায় গভীর খালে হাঁস তুলতে গিয়ে নিখোঁজ, পরদিন ডুবুরিদের তৎপরতায় লাশ উদ্ধার। ধর্মপাশায় শিক্ষক ওলির অনিয়ম: ছয় দিন ছুটি ছাড়াই অনুপস্থিত, ক্ষুব্ধ এলাকাবাসী বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার পাশে দাঁড়ালেন ইউএনও থান্দার কামরুজ্জামান রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু

প্রতিবাদ বিজ্ঞপ্তি

Muntu Rahman / ২১২ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি

সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে গাইবান্ধা জেলা জজ কোর্টের সদর কোর্ট সেরেস্তায় প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদে যেসব কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করা হয়েছে, তারা কোনোভাবেই এ ধরনের অনিয়ম বা ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত নন। আদালতের মর্যাদা নষ্ট করা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক সম্মানহানি ঘটানোর উদ্দেশ্যেই এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে।

গাইবান্ধা জেলা জজ কোর্টে সকল কার্যক্রম আইনানুগভাবে পরিচালিত হয়। আদালতের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও শৃঙ্খলা বজায় রাখা হয়। এখানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কার্যকলাপের স্থান নেই।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই—এ ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার কেবল আদালতের ভাবমূর্তি ক্ষুণ্নই করছে না, ন্যায়বিচারের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করারও অপচেষ্টা। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে যথাযথ তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকল সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি। অন্যথায়, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো।

প্রতিবাদকারীগণ
গাইবান্ধা জেলা জজ কোর্ট পরিবারের পক্ষ থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD