• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

পাবনার কাশিনাথপুর শাখার অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার

Yeasir Arafat Mifta / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সাঁথিয়া থানা পুলিশ ।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদেরকে সাঁথিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবতীর্র ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবতী। ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।

পুলিশ ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায় অডিটে আসেন। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তারা সাঁথিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়ে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD