• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সেনবাগে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হাফিজুর রহমান

Muntu Rahman / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

বুধবার (২৮ আগস্ট ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ সামগ্রী গ্রহণ ও বিতরণের সমন্বয় সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সমন্বয় কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় সভা উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক-নোয়াখালী জেলা কমিটির আহবায়ক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান।

এসময় উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম,সেনবাগে সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, সেনবাগ থানার ওসি (তদন্ত) মো: হেলাল উদ্দিন , যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আহমেদ বাবুল সহ সেনবাগের সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

নোয়াখালীতে ভয়াবহ বন্যায় সেনবাগের ৩ লাখ লোক পানিবন্দী। সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ, সমাজসেবকগণ, জনপ্রতিনিধি, ছাত্র, জনতা, প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশ, সাংবাদিক ও সেনাবাহিনীর সমন্বয়ে প্রত্যন্ত এলাকায় বন্যায় দূর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়নি।

উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে সেনবাগ রাস্তার মাথায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD