• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ধ্বংসের চেষ্টা: লেম্বুরবনে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড। লাউড়েরগড় সড়কে বালুর স্তূপ, দুর্ভোগে হাজারো মানুষ চৌগাছায় স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মহিপুরে ২০ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মাদক কারবারি গ্রেফতার। নওগাঁয় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও প্রশাসনিক হস্তক্ষেপ দাবি শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ ভৈরবে মাইক্রোবাসের ভাড়া নিয়ে রণক্ষেত্র:দোকানপাট ভাঙচুর-লুটপাট, এসপির অভিযানে পরিস্থিতি শান্ত

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি।

Muntu Rahman / ১১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মু. অলি উল্যা ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিকভাবে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় গ্যাংয়ের হামলা। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD