মঙ্গবার সকালে (৩১ মার্চ, ২০২৬) খ্রি. তারিখে উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর কর্তৃক আয়োজিত ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত অভিযান কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এছাড়াও তিনি “জলবায়ু সহনশীল নিষ্কাশন ব্যবস্থা এবং খাল পুনরুদ্ধারের জন্য একটি পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন ।” শীর্ষক পাইলট উদ্যোগের বিস্তারিত তদারকি করেন এবং বাস্তবায়ন সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এবং সহকারী কমিশনার (ভূমি)গণ, নারায়ণগঞ্জ সদর। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা শহর সহ প্রতিটি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে তাই নিজে সর্তক থাকতে হবে এবং পাশাপাশি সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। খাল উদ্ধার করা হবে যারা ইতি মধ্যে সরকারি বিধি অমান্য করে খাল ও সরকারি জমি দখল করে রেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দেন নিজ দায়িত্বে অবমুক্ত করে দেওয়া।
Devoloped By WOOHOSTBD