• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা

Muntu Rahman / ১২০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

শ্যামা শক্তির আরাধনায় মেতে উঠেছেন সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালীস্থ শশ্মান কালী মাতার(শশ্মানঘাট)সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মের অনুসারী হাজাঁরো ভক্তবৃন্দরা।

অমবশ্যার তিথিতে বুথ ও চতুরদর্শী সনাতন ধর্মের রীতি অনুসারে গতকাল (২০ অক্টোবর) সোমবার রাত ১২টার পরে অমবশ্যার তিথিতে সুনামগঞ্জ শহরের এই ধোপাখালীস্থ শশ্মানঘাটে শ্যামাপূজো শুরু হয় এবং আজ মঙ্গলবার ভোরে পূজোর কার্যক্রম শেষ হয়।

এ সময় সনাতন ধর্মের হাজাঁরো ভক্তরা তাদের পূর্বপূরুষরা মৃত্যর পর যাদের এই শশ্মানঘাটে সমাহিত(অন্তেষ্টিক্রিয়া) করা হয়েছিল তাদের সকলের পূর্বপূরুষদের স্বজনরা প্রথমে সুগন্ধী আগরবাতিসহ মোমবাতি প্রদীপ প্রজ্জলন করেন এবং পূর্বপূরুষদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন এবং তাদের মঙ্গলার্থে সারাদিন উপবাস থেকে কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলী দিয়ে ভক্তরা মৃত সকল গুনীজনের নৈবৃত্ত¡ শান্তি কামনায় প্রার্থনা করেন।

পূজো চলাকালে শশ্মানঘাটে পরিদর্শনে আসেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কোশল বিনিময় করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আকবর আলী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সুহেল মিয়া,শাহাজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে শ্যামপূজো পরিদর্শনে আসেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের দাড়িঁপাল্লার প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের শাখার নায়েবে আমীর এড. শামস উদ্দিনসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা ।

এছাড়া পরিদর্শনে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাছন রাজার উত্তরসূরী সালাদীন রাজা চৌধুরীসহ অনেকেই। তারা সবাই এ সময় ধোপাখালীস্থ শশ্মানঘাট পরিচালনা কমিটির সহ সভাপতি ব্রজলাল বণিক,সাধারন সম্পাদক অরুন চন্দ্র দে,কোষাধ্যক্ষ সুমন কুমার সাহা,পুরোহিত পাগলার হিরেন্দ্র ভট্রাচার্য্য,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, এড. বিমান কান্তি রায়,বিমল বণিক, এড. রাধাকান্ত সূত্রধর,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার,সিতেশ তালুকদার মঞ্জুসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কোশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD