• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

দৌলতপুরে পারিবারিক কলহে নাসির গ্রুপের ফ্যাক্টরি বন্ধ টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

Montu Rahman / ৪২৯ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুরে নাসির গ্রুপ অফ ইন্ড্রাস্টিজ লিমিটেডের আল্লার দর্গায় অবস্থিত, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির লিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , নাসির বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এই তিন ফ্যাক্টরি পারিবারিক কলহে কারনে বন্ধ ঘোষনা করায় শনিবর বিকাল ৪ টার সময় শ্রমিকেরা ফ্যাক্টরির সামনের দৌলতপুর ভেড়ামারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন । এ সময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সকল সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ শেষ করেন।

এ বিষয়ে শ্রমিক, আব্দুর রাজ্জাক, জুয়েল রানা, নাজমুল হক, নাজমা খাতুন, নুরেলা খাতুন বলেন, আমরা দীর্ঘ প্রায় ২৭ বছর যাবত নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আল্লাহ দরকার অবস্থিত সিগারেট,বিড়ি ফ্যাক্টরিতে কর্মরত আছি । আমাদের সাহেব নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই স্ত্রী সম্পদ ভাগাভাগি নিয়ে আজ ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা প্রায় ১০ হাজার শ্রমিক এই ফ্যাক্টরিতে কর্মরত আছি আমরা আজ কোথায় যাব। সামনে ঈদ আমাদের পরিবার, বাচ্চাদের নিয়ে আমরা কিভাবে ঈদ করব। তাই পারিবারিক কলহে ফ্যাক্টরি বন্ধ নয় আমরা সুষ্ঠু সমাধান চাই।

এ সময় ফ্যাক্টরিতে মালিক পক্ষে কাউকে পাওয়া যায়নি।

নাসির টোবাকোর প্রোডাকশন ইনচার্জ আবু মুসা বলেন, আমাদের সাহেব মারা যাওয়ার পরে তার দুই স্ত্রী সম্পদ ভাগাভাগি নিয়ে ঝামেলার কারণে আজ প্রায় তিন মাস যাব ফ্যাক্টরির সকল কার্যক্রম বন্ধ আছে। বন্ধ থাকলেও আমাদের ছোট ম্যাডাম আমাদের আজ তিন মাস বেতন দিয়ে আসছেন। আজ হঠাৎ ফোনে জানানো হয়েছে ১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ থাকবে। এখানে হাজারো শ্রমিক কাজ করে তাই আমরাও চাই বিষয়টির সঠিক সমাধান হোক।

সকল শ্রমিকের দাবি পারিবারিক সমস্যা তারা পারিবারিকভাবে সমাধান করুক আমাদের স্যারের রেখে যাওয়া এই ফ্যাক্টরি ধরে রাখতে ও আমাদের রুটি রুজির স্থান ঠিক রাখতে ফ্যাক্টরি বন্ধ করা না হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD