দৌলতপুর কুষ্টিয়া
কুষ্টিয়া দৌলতপুরে মরহুম জনি সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রিফায়েতপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সনি সরকার ও টনি সরকারের সার্বিক পরিচালনায় ও প্রকৌশলী আসিফ শাহরিয়ার আল হারুন এর সৌজন্যে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
খেলাতে অংশগ্রহণ করেন দৌলতখালী ফুটবল একাদশ বনাম সাঁতারপাড়া ফুটবল একাদশ এবং দৌলতখালী ফুটবল একাদশ জয় লাভ করেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদল ও দৌলতপুর উপজেলা যুবদল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । 
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রফেসর মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, উপজেলা তাঁতি দলের সভাপতি রেদওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক রিপন মাস্টার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ন আহবায়ক ডাবলু ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান রবিন, 
আরো উপস্থিত ছিলেন রিফাতপুর ইউনিয়ন যুবদল নেতা মারুক হোসেন,নাজমুল হোসেন, রিফাতপুর ইউনিয়ন বিএনপির, নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক টুটুল হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।
এ সময় প্রধান অতিথি শরিফ উদ্দিন জুয়েল বলেন, আমি দৌলতপুরকে একটি আধুনিক দৌলতপুর হিসাবে গড়তে এসেছি আধুনিক দৌলতপুর গড়ার লক্ষ্যে যা যা করোনি আমি তাই করে ছাড়বো ইনশাল্লাহ।

উল্লেখ্য দৌলতপুরের খেলাধুলার মান উন্নয়নের জন্য ইতিমধ্যেই তিনি নানা রকম কর্মসূচি হাতে নিয়েছেন ।
Devoloped By WOOHOSTBD