• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা আনতে গিয়ে ভারতে ফের বাংলাদেশী যুবকের মৃত্যু

Muntu Rahman / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

আমির হোসেন,স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে অবৈধ পথে ভারত থেকে চোরাই কয়লা আনতে গিয়ে চোরাই কয়লায় গুহায় ( গর্তের) পাথার চাপায় ফের বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক চানপুর গুচ্চ গ্রামের সিকান্দারের ছেলে হাসেন আলী(৩৮)

সীমান্তে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতীয় সীমান্তের কাঁটা তারের বেড়া সংলগ্ন বাংলাদেশীদের করা অবৈধ কয়লার গর্ত(গুহা) থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে
যেন থামছেইনা বাংলাদেশীদের মৃত্যুর মিছিল। অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে চোরাই কয়লার গুহায় থেকে কয়লা আনতে ভারতে গিয়ে গুহার পাথার চাপায় ও চোরাই কয়লা নিয়ে সংঘর্ষে গত ৩ দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে তিন বাংলাদেশি যুবকের।
এ ঘটনাটি ঘটেছে আজ (১১ এপ্রিল) বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চাঁনপুর ও ট্যাকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০০ এর রজনী লাইন এলাকায়।

এ সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের বলেন, চুরি করে কয়লা আনতে ভারতে গিয়ে প্রতিদিনই ঘটছে এরকম দূর্ঘটনা। আমরা বিজিবির সাথে সমন্বয় করে এই মৃত্যুর রোধ করা যায় সর্বোচ্চ চেষ্টা করছি। কি করবো ভাই। এটা বিজিবির ব্যাপার। সীমান্ত বিজিবির দায়িত্বে। কিভাবে তার বিজিবির চোখ ফাঁকি দিয়ে চুরি করে কয়লা আনতে ভারতে যায়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, স্থানীয় একটি প্রভাবশালী কয়লা চোরাকারবারি সিন্ডিকেট চক্র সদস্যদের প্ররোচনায় পড়ে সীমান্তে বসবাসকারী হতদরিদ্র পরিবারের লোকজনকে টাকার লোভে পরে চুরি করে কয়লা আনতে অবৈধ পথে ভারতে যায়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোর রাতে ১০/ ১২ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চাঁনপুর ও ট্যাকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০০ এর রজনী লাইন এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় কয়লা গুহায় যায় কয়লা আনতে। পরে চোরাই কয়লার গুহার ভিতর থেকে কয়লা বস্তা নিয়ে বেড়িয়ে আসায় সময় হঠাৎ গুহার উপর থেকে বড় পাথরের খন্ড হাসেন আলীর উপর পরলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা গুহার ভিতর থেকে বেড়িয়ে এসে সকালে নিহত হাসেন আলীর তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজনক সকাল ১১ টায় তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তাহিরপুর থানা পুলিশ খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD