• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

তাহিরপুরে চোরাকারবারির হাতে এক ব্যবসায়ী আহত, থানায় অভিযোগ দায়ের

Yeasir Arafat Mifta / ২৪৪ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

তাহিরপুরে চোরাকারবারির হাতে এক ব্যবসায়ী আহত, থানায় অভিযোগ দায়ের

আমির হোসেন-স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামে একদল চিহিৃত চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা ও অপকর্মের প্রতিবাদ করায় হযরত আলী(৩৪) নামে এক নিরীহ ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কালর্ভাডের নীচে নিয়ে লোহার রড,দা ও ধারালো চাকু দিয়ে হাত ভেঙ্গে পিঠিয়ে গুরুতর আহত করেছে। তার চিৎকার শুনে তার স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রবিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। আহত হযরত আলী বীরেন্দ্রনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

এ ঘটনায় আহতের বড়ভাই মোঃ হাফিজ উদ্দিন বাদি হয়ে গত ৩০ মার্চ রোজ শনিবার বিকেলে বীরেন্দ্রনগর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী ৪ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় আসামীরা হলেন,বীরেন্দ্রনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে হেকিম মিয়া,মৃত জালাল উদ্দিনের ছেলে মজ্ঞুল হক,মোঃ লোকমান মিয়ার ছেলে রুবেল মিয়া(ওরফে ডিজে রুবেল),মৃত কুরবান আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বীরেন্দ্রনগর গ্রামের নামাংঙ্কিত বিবাদিগণ সীমান্ত এলাকায় অবৈধ মাদক ব্যবসার পাশাপাশি ভারত থেকে রাতের আধাঁরে চুনাপাথর সহ অনেক ধরনের অবৈধ পন্য নামিয়ে আনাসহ নানান অপকর্মের কারণে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে। ঐ চোরাকারবারীচক্রটি ভারত থেকে অবৈধ পন্থায় চুনাপাথর নামানোর সময় বিজিবি ভারতীয় অবৈধ মালামাল জব্দ করে এবং ওদের নামে থানায় মামলাও করে। আহত হযরত আলীকে বিজিবির সোর্স সন্দেহ করে আসছিল ঐ চোরাকারবারীরা । গত ৩০ মার্চ ব্যবসায়ী হযরত আলী ঈদকে সামনে রেখে ব্যবসাযিক কাজে তিনি পাশর্^বর্তী নেত্রকোণা জেলার কলমাকান্দা যান এবং বিকেলে মোটর সাইকেলযোগে কলমাকান্দা হতে নিজ বাড়ি বীরেন্দ্রনগর গ্রামে পৌছার আগে কউচ্চাছড়া থেকে বাগলী বাজার হয়ে বঙ্গবন্ধুগামি পাকারাস্তায় কালভার্ডের উপর পৌছামাত্র ওৎপেতে থাকা নামাংঙ্কিত চোরাকারবারীচক্রটি দাড়াঁলো অস্ত্র নিয়ে হযরত আলীর মোটর সাইকেলের গতিরোধ করে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কালভার্ডের নীচে নিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্নস্থানে পিঠিয়ে রক্তাক্ত করে এবং ডান হাতটি ভেঙ্গে তার পকেটে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর একবছর পূর্বেও ঐ চক্রটি একই কায়দায় ব্যবসায়ী হযরত আলীর উপর হামলা করেছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। থানায় অভিযোগ দেয়ার কারণে চোরাকারবারীচক্রের সদস্যরা মামরা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দামকী দিয়ে আসায় বাদির পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে চোরাকারবারীচক্রের মূল হোতা হেকিম মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আনীত অভিযোগটি অস্বীকার করে ফোনের লাইনটি কেটে দেন। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজিম উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD