• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

তারেক রহমানকে কটূক্তি ও অপপ্রচারসহ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বড়ধুল যুবদলের বিক্ষোভ মিছিল।

Montu Rahman / ২০৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শনিবার ১৯ জুলাই ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি, বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়।

শনিবার বিকেল ৩টায় মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বড়ধুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন শেখ। এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ কছির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন এবং সহকারী যুগ্ম আহ্বায়ক মোঃ আলমসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দলবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং অপপ্রচার বন্ধসহ দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD