আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুষ্টিয়া জেলা তাঁতী দল। রবিবার (২৮ ডিসেম্বর) তাঁতী দলের প্রধান কার্যালয়ে নেতা কর্মীরা সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম খান,কুষ্টিয়া জেলা তাঁতী দলের সদস্য সচিব মির আউব, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্য সরকার, সাধারণ সম্পাদক রিপন মাস্টার সহ জেলার মিরপুর ও কুমারখালী উপজেলার নেতা কর্মী।
এ সময় কুষ্টিয়া জেলা তাঁতী দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আবুল কালাম আজাদ তিনি আরো বলেন রবিউল ইসলাম খান এর নেতৃত্বে বৃহত্তর কুষ্টিয়া জেলা তাঁতী দল আজ সুসংগঠিত আমি আসা রাখি আগামী নির্বাচনে মুল দলের সোমান ভূমিকা রাখবে কুষ্টিয়া জেলা তাঁতী দল ।
Devoloped By WOOHOSTBD