• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী – ৪ আসনে বিএনপি’র প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

Muntu Rahman / ২৩৪ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান রিপন:কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

আজ রবিবার(২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

এ সময় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো: ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার,কলাপাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার।

মনোনয়ন পত্র সংগ্রহকে কেন্দ্র করে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটা এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতা কর্মী এবিএম মোশাররফ হোসেনের ছবি সংযুক্ত করে মনোনয়ন পত্র সংগ্রহের ছবি পোষ্ট করছে। পটুয়াখালী – ৪ আসনের সকল দলীয় কার্যালয় গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিপূর্ব থেকে এ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD