• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ। বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে কুকুরের বাচ্চা বলে আখ্যা দিলেন কৃষকেরা কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা সফিক শাহ এর পৃষ্ঠপোষকতায় ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ২৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

​আজ ১২ এপ্রিল (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ০৮:০০ ঘটিকা থেকে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে।

​তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে নিম্নলিখিত মাদকদ্রব্য জব্দ করা হয়:
​চোলাইমদ: ১০ (দশ) লিটার।
​ওয়াশ (মদ তৈরির উপকরণ): ১০০ (একশত) লিটার।

​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD