• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব পরিবার চাঁচড়ার আশাভঙ্গ যুবদল নেতা সনেট কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই খাল খননসহ টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সংসদ সদস্য নূরুলের ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে ভারতীয় চকলেট বাজি ও  পাতার বিড়ি সহ আটক ১ বাঁশখালী উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই হ্যাকার গ্রেফতার

Muntu Rahman / ৬৮৮ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুই হ্যাকারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে। অভিযানে গোবিন্দগঞ্জ থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD